চন্দনাইশ দক্ষিণ হাসিমপুর বিজয়ারাম বিহারে বেবতপ্রিয় মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া গত ৫ জানুয়ারি বিহার প্রাঙ্গণে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করেন আর্যমিত্র মহাস্থবির। সভাপতিত্ব করেন উপ–সংঘরাজ ধর্মদর্শী মহাস্থবির। উদ্বোধক ছিলেন শাকপুরা তপবন বিহারের অধ্যক্ষ বসুমিত্র মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন এস লোকজিৎ মহাস্থবির। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির, সুমঙ্গল মহাস্থবির, শীলরক্ষিত মহাস্থবির, অতুলানন্দ মহাস্থবির, শীলানন্দ মহাস্থবির, প্রজ্ঞানন্দ মহাস্থবির, ধর্মানন্দ মহাস্থবির, জিনরতন মহাস্থবির, প্রজ্ঞাবোধি মহাস্থবির, দীপংকর মহাস্থবির, সত্যপ্রিয় মহাস্থবির, বোধিমিত্র স্থবির, জে বি এস আনন্দবোধি স্থবির প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রজ্ঞানন্দ মহাস্থবির ও তিষ্যমিত্র ভিক্ষু। শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ড. সুমনপ্রিয় মহাস্থবির, দক্ষিণ হাসিমপুর বিজয়ারাম বিহারের অধ্যক্ষ জ্ঞানরক্ষিত মহাস্থবির। স্বাগত বক্তব্য দেন, সঞ্চায়ন বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষক কুন্তল বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।











