পটিয়া উপজেলার দক্ষিণ সমুরা শ্রীশ্রী লোকনাথ মঠ ও মিশনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উপলক্ষে মাতৃসম্মেলন গত ২৫ মার্চ মঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মঠ ও মিশন এবং বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী কাজল কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বৃদ্ধাশ্রমের ট্রাস্টি রোটারিয়ান মিতা চৌধুরী। প্রধান অতিথি ছিলেন গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর প্রধান উপদেষ্টা অধ্যাপক কৃষ্ণা দাশ। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং রোদসীর সাধারণ সম্পাদক লায়ন শিল্পী আচার্য্য, নজির আহম্মদ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বনশ্রী সেনগুপ্তা, ভিকারুননিসা স্কুল এন্ড কলেজের শিক্ষক ছবি গোস্বামী। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক প্রবোধ রায় (চন্দন)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জুয়েল দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক কৃষ্ণা দাশ বলেন, মা–ই হচ্ছে পরিবারের প্রথম ও প্রধান শিক্ষক। সন্তানের জীবন আলোকিত করতে মায়ের ভূমিকা অনস্বীকার্য। যুগপ্রয়োজনে নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করতে পুরুষদের এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের পাশাপাশি পুরো সমাজকেও দায়িত্ব নিতে হবে।












