দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের উদ্যোগে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, উত্তর জেলা যুবদল নেতা ফোরখান উদ্দিন রিজভী, হাটহাজারী যুবদলের আহবায়ক ফখরুল হাসান, মিরসরাই পৌরসভার আহবায়ক কামরুল ইসলাম, জি এম সাইফুল, কাজী এরশাদ, এস এম মনির, মো. আলী রানা সহ যুবদল নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যুবদল নেতা জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ পুনরায় একতরফা নির্বাচনের পায়তারার অংশ হিসেবে সারাদেশে বিএনপি যুবদলের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তারকরছে। বর্তমানে সারাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে সারাদেশে লুটপাট করা হয়েছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে, তেল গ্যস বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে, জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার হারিয়েছে, সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনতে পারলেই জনগণ তাদের অধিকার ফিরে পাবে। থানা যুবদলের সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেলের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন মোক্তার হোসেন সুজন, এস এম লোকমান, এম শাহজান শাহিল, বাবুল আলম, মাসুদ বিন উমর, মুহাম্মদ শাহজান, আবদুল সাত্তার, মুহাম্মদ কামাল, হাসান চৌধুরী দিপু, মোঃ ইকবাল, খায়রুল ইসলাম, শামীম, মুহাম্মদ জাহেদ, কামাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












