সামাজিক উন্নয়নমূলক সংগঠন দক্ষিণ বৈলতলী (চরপাড়া) একতা সংঘের উদ্যোগে গত ১৩ অক্টোবর আলোচনা সভা, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তৌহিদুল ইসলাম, সা. সম্পাদক সোহেল রানা, সিনিয়র সহ–সভাপতি মুফিজুর রহমান, যুগ্ম সম্পাদক সোহেল আরমান, মুজাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক রোসাঙ্গির আলম ও সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হক। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য মামুনুর রশিদ, নাসিম উদ্দিন জসিম, আলমগীর আলম, জহিরুল ইসলাম, দায়েম উল্লাহ, হাফেজ মোর্শেদ, হামিদ, আমির, রুবেল, আনিছ, লোকমান, সাদ্দাম ও আকিব। প্রেস বিজ্ঞপ্তি।











