দক্ষিণ জুজখোলা পল্লী উন্নয়ন যবু সংঘের তারকব্রহ্ম মহানামযজ্ঞ ২০ ফেব্রুয়ারি

| সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

কলি যুগে মনুষ্য জীবনের মুক্তির একমাত্র পথ তারকব্রহ্ম মহানামযজ্ঞ। তাই প্রতিবছর এর ন্যায় দক্ষিণ জুজখোলা পল্লী উন্নয়ন যুব সংঘের উদ্যোগে দক্ষিণ জুজখোলা সার্বজনীন রাধাকৃষ্ণ দুর্গা ও গীতা মন্দিরে শ্রীমদ্ভগবদ্‌ গীতাপাঠ ও তারকব্রহ্ম মহানামযজ্ঞ আগামী ২০, ২১ ও ২২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে।

২০ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে গীতাপাঠ আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যনুষ্ঠান, শ্রীমদ্ভগবদ্‌ গীতাপাঠ, সনাতন ধর্ম সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান, তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভ অধিবাস। ২১ ফেব্রুয়ারি শনিবার তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভারম্ভ, তারকব্রহ্ম মহানামযজ্ঞ, ভোগ নিবেদন ও মাহপ্রসাদ আস্বাদন। ২২ ফেব্রুয়ারি রোববার ঊষালগ্নে পূর্ণাহুতি, কুঞ্জভঙ্গ কীর্তন, নগর পরিক্রমা ও নন্দোৎসব। উক্ত মহতী মাঙ্গলিক অনুষ্ঠান মালার প্রতিটি পর্বে স্বপরিজনে স্ববান্ধব উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করেন সভাপতি রূপক দে ও সাধারণ সম্পাদক রাসেল দে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্র ও সামাজিক কাঠামো
পরবর্তী নিবন্ধঢাকায় ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ