দক্ষিণ চীন সাগরে মার্কিন সামরিক হেলিকপ্টার, যুদ্ধবিমান বিধ্বস্ত

| মঙ্গলবার , ২৮ অক্টোবর, ২০২৫ at ৮:৪৯ পূর্বাহ্ণ

দক্ষিণ চীন সাগরে এক ঘণ্টার মধ্যে দুটি পৃথক ঘটনায় মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। গত রোববার একই বিমানবাহিনী রণতরী থেকে পরিচালিত নিয়মিত অভিযানে এই আকাশযান দুটি অংশ নেওয়ার সময় সেগুলো বিধ্বস্ত হয় বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। তারা আরও জানায়, আকাশযান দুটির সব ক্রু নিরাপদ আছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এশিয়ার দক্ষিণপূর্বাঞ্চলে সফরে থাকার সময় এসব ঘটনা ঘটল। গতকাল সোমবার জাপানের পথে তাকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, বিধ্বস্তের এসব ঘটনা অস্বাভাবিক আর এসব ঘটনা ‘খারাপ জ্বালানির’ কারণে হয়ে থাকতে পারে। কী কারণে এসব ঘটনা ঘটেছে তা সম্ভবত শিগগিরই জানা যাবে বলে মন্তব্য করেন তিনি। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৭.৭১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধম্যাক্রোঁর স্ত্রীর লিঙ্গ ও বয়স নিয়ে সাইবার বুলিং, মামলা