দক্ষিণ খুলশীতে সন্ত্রাসী হামলায় মসজিদের খাদেম আহত, থানায় মামলা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

নগরীর দক্ষিণ খুলশী জামে মসজিদ সংলগ্ন দারুন নাজাত হেফজখানা মাদ্রাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে। ঘটনার ব্যাপারে খুলশী থানায় একটি মামলা রুজু হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে যে, কতিপয় সন্ত্রাসী মাদ্রাসায় চড়াও হয়ে সাইনবোর্ড ভাঙচুর এবং ছাত্র শিক্ষকদের মাদ্রাসা থেকে বের করে দেয়ার চেষ্টা করে। এই সময় সন্ত্রাসীদের বাধা দিতে গেলে মসজিদের খাদেম সেলিমউল্লাহকে মারাত্মকভাবে আহত করা হয়। তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে খুলশী থানায় মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় পার্টি সকল বাধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যাবে
পরবর্তী নিবন্ধসুশিক্ষা ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়