দক্ষিণ কাট্টলী ও উত্তর হালিশহরে হতদরিদ্ররা পেল শীতবস্ত্র

মনজুর আলমের উদ্যোগ

| মঙ্গলবার , ২৫ জানুয়ারি, ২০২২ at ৮:২০ পূর্বাহ্ণ

আলহাজ্ব মোস্তফাহাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ও সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে নগরীর ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ও ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডে গতকাল সকাল ১০টায় অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোস্তফাহাকিম গ্রুপ ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম। এতে তিনি বলেন, দীর্ঘ তিন দশক ধরে চলছে সাবেক মেয়র এম মনজুর আলমের সেবামূলক কাজ। তিনি তার ফাউন্ডেশন ও ট্রাস্টের মাধ্যমে বর্তমানে ৮১টি সামাজিক প্রতিষ্ঠান পরিচালনা করছেন। মানব সেবাই এর অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, সাবেক কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, জেসমিনা খানম, মোস্তফা হাকিম কলেজের সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম প্রমুখ। অনুষ্ঠানে রোগব্যাধি থেকে মুক্তি পেতে সকলের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক মেয়য়ের ওপর হামলাকারী দুজন আটক
পরবর্তী নিবন্ধগণপরিবহন শ্রমিকদের টিকাদান কর্মসূচি উদ্বোধন