ত্রিরত্ন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান

| সোমবার , ১ নভেম্বর, ২০২১ at ১১:০৬ পূর্বাহ্ণ

বোয়ালখালীর সারোয়াতলী সার্বজনীন ত্রিরত্ন বিহারে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে বৌদ্ধ নর-নারীদের পঞ্চশীল গ্রহণ, বৌদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ড দান, চীবর দান ও কল্পতরু দানসহ নানাবিধ দান করা হয়। বিহার কমিটির সভাপতি অমল বড়ুয়ার উদ্যোগে দানোত্তম এ কঠিন চীবর দান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের উপদেষ্টা ও মায়ানী সুদর্শন বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রিয়ানন্দ মহাথের। সদ্ধর্ম আলোচক হিসেবে অংশগ্রহণ করেন সেবাসদন বিহারের অধ্যক্ষ শীলপ্রিয় মহাস্থবির, বৈদ্যপাড়া শাক্যমুনি বিহারের অধ্যক্ষ প্রিয়ানন্দ মহাস্থবির, ইংন্দ্রবংশ মহাস্থবির, পরমানন্দ মহাস্থবির, বুদ্ধপ্রিয় মহাস্থবির, জ্ঞানপ্রিয় স্থবির প্রমুখ। অনুষ্ঠানে দেশ-জাতি মঙ্গল কামনায় প্রার্থনা করা হয় এবং আকাশ প্রদীপ উত্তোলন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি পশ্চিম বাকলিয়া মদিনা মসজিদ ইউনিটে সম্মেলন
পরবর্তী নিবন্ধআনোয়ারা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন