সেবা ও সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গের দ্বিবার্ষিক সাধারণ সভা, কেন্দ্রীয় কমিটি নির্বাচন ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের পঞ্চম তলায় কলেজিয়েট মিলনায়তনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি আয়োজিত হয়।
সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আশরাফ শরীফের নেতৃত্বে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করেন। কমিশনের অন্য দুই সদস্য ছিলেন ড. আনোয়ারা আলম ও অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী।
নির্বাচনে সাংবাদিক ওসমান গণি মনসুর চেয়ারম্যান এবং শাওন পান্থ মহাসচিব নির্বাচিত হন। কমিটির অন্য কর্মকর্তারা হলেন, ভাইস চেয়ারম্যান এলিজাবেথ আরিফা মোবাশশিরা, অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেসা ও আমিনা রহমান, যুগ্ম মহাসচিব বোরহান উদ্দিন, সাংগঠনিক সচিব শহীদুল ইসলাম বিপ্লব, দপ্তর সচিব ফারহান খান, সাংস্কৃতিক সচিব মনোয়ার হোসেন, যুগ্ম–সাংস্কৃতিক সচিব শীলা চৌধুরী, প্রচার, প্রকাশনা ও আইটি সচিব অনিমেষ শর্মা, আন্তর্জাতিক বিষয়ক সচিব মুনিরা সুলতানা মিলি, জনকল্যাণ সচিব সাকিব করিম, অর্থ সচিব শাহনুর আক্তার শানু এবং নির্বাহী সদস্য সুবর্না রহমান, ইসমত আরা নীলিমা ও নাসরিন ইসলাম।
নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান ড. আনোয়ারা আলম। অভিষেক অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট বংশীবাদক, ওস্তাদ আজিজুল ইসলাম, বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি রাশেদ রউফ ও চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি জাহিদুল করিম কচি। অতিথিরা দেশের সুষ্ঠু ধারার সাংস্কৃতিক বিকাশে ত্রিরঙ্গের দীর্ঘ ৪২ বছরের পথচলার প্রশংসা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












