তৃতীয় বিভাগ ফুটবল লিগে লিটল ব্রাদার্স ও বাংলাদেশ রেলওয়ে জয় পেয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত ১ম খেলায় লিটল ব্রাদার্স ৪–১ গোলে শহীদ শাহজাহান সংঘকে পরাজিত করে। লিটল ব্রাদার্সের পক্ষে আরিফ ২টি এবং মিরাজ ও সাকিবুল ১টি করে গোল করেন। শহীদ শাহজাহান সংঘের পক্ষে একমাত্র গোলটি করেন মো: হোসেন। দিনের ২য় খেলায় বাংলাদেশ রেলওয়ে এস. এ ২–০ গোলে রাফা ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ রেলওয়ে এস. এ পক্ষে মিসকাত ও তাপস ১ টি করে গোল করেন।









