তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে শামীম

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১ ডিসেম্বর, ২০২৫ at ৫:১৭ পূর্বাহ্ণ

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টিটোয়েন্টির জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটার শামীম হোসেন। সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত দলে ছিলেন না শামীম। সিরিজ নির্ধারনী ম্যাচের জন্য শামীমকে দলে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া সিরিজের প্রথম দুই ম্যাচের ঘোষিত দলে আর কোন পরিবর্তন হয়নি। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৪৬ ম্যাচ খেলে ১২৩.৭১ স্ট্রাইক রেটে ৫৭৯ রান করেছেন বাঁহাতি ব্যাটার শামীম। এই ফরম্যাটে মাত্র একটি হাফ সেঞ্চুরির ইনিংসে ৫১ রান করেছেন তিনি। সর্বশেষ ৭ টিটোয়েন্টি ম্যাচে তিনটি শূন্যসহ ৬৫ রান করেন শামীম। আগামীকাল দুপুর ২টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১১ সমতা বিরাজ করছে। প্রথম ম্যাচে আয়ারল্যান্ড ৩৯ রানে এবং দ্বিতীয় টিটোয়েন্টি ৪ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। বাংলাদেশ দল : লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধদ্রুতই শুরু হবে মেয়েদের বিপিএল
পরবর্তী নিবন্ধবিপিএলে চট্টগ্রামের প্রধান কোচ মমিনুল