বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দেশের ক্রীড়ার মান উন্নয়নের লক্ষ্যে সব জেলা থেকে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রমের মাধ্যমে ক্রীড়া মেধা বাছাই করার উদ্যোগ নিয়েছে। বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে বুনিয়াদী প্রশিক্ষণ শেষে প্রকৃত মেধাসম্পন্ন ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য বিকেএসপিতে ভর্তির সুযোগ দেয়া হবে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বর্ণিত তারিখে আর্চারী, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শ্যুটিং, তায়কোয়ানডো, ভলিবল, উশু, স্কোয়াশ, কাবাডি, ভারোত্তলন ও ব্যাডমিন্টন খেলায় ১০–১৪ বৎসর এবং বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার, টেবিল টেনিস, টেনিস খেলায় অনূর্ধ্ব ৮–১২ বৎসর বয়সী প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণের জন্য বাছাই করা হবে। আগামী ১৩ এপ্রিল, সোমবার, সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (জেলা স্টেডিয়াম) এ বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এতে আগ্রহী চট্টগ্রাম জেলার বিভিন্ন স্কুল/মাদ্রাসা ও ক্লাবসহ সংশ্লিষ্ট এলাকা বা প্রতিষ্ঠানের প্রতিভাবান খেলোয়াড়দের উল্লেখিত তারিখ ও স্থানে সকাল ৯টায় ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, অনলাইন জন্ম সনদের ফটোকপি এবং অনলাইনে আবেদনের প্রিন্ট কপিসহ উপস্থিত থাকতে বলা হয়েছে। নির্বাচিত ১০০০জন খেলোয়াড়কে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসহ বিকেএসপি ঢাকায় প্রথমে ১মাস মেয়াদের এবং পরবর্তীতে ৪০০জনকে ২মাস মেয়াদের দুই পর্বের বুনিয়াদি আবাসিক প্রশিক্ষণ প্রদান করা হবে। দুই পর্বে প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে প্রকৃত ক্রীড়ামেধা সম্পন্ন খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের নিমিত্তে বিকেএসপিতে ভর্তির সুযোগ থাকবে। অনলাইনে আবেদন ফরম পূরণে অনলাইন তথ্যের জন্য যোগাযোগ: ০১৬৭২–০৯৩৩৪৬, ০১৪০৬১৫২২৩১। প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ: ০১৭০৯–৩৩০০৮৪, ০১৬০৭–৫০৬২৬৬, ০১৭১৩–২৪৬০৪০।













