তৃণমূল জাতীয়বাদী গণতান্ত্রিক আন্দোলনের (তৃণমূল এনডিএম) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও দলের ৩য় সম্মেলন উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরীর সভাপতিত্ব ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রফিক আহমেদ লিটনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফন্টু পালিত, যুগ্ম মহাসচিব খোরশেদ আলম, মহিলা বিষয়ক সম্পাদিকা সুলতানা রুপা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার টিপু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আসমা আক্তার, জসিম উদ্দিনসহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ। চেয়ারম্যান খোকন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ন্যায় ও সমতার ভিত্তিতে একটি গণতান্ত্রিক ও অসামপ্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই অসামপ্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।











