প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটিয়া আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের সাথে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও বিজিএমই’র নেতা মোহাম্মদ নাছিরের মতবিনিময় সভা গতকাল পটিয়াস্থ নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় মোহাম্মদ নাছির বলেন, দলকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করতে হবে, তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। আওয়ামী লীগের তৃণমূল নেতা–কর্মী, সমর্থকরা জীবন দিয়ে সকল প্রতিকূলতা, ষড়যন্ত্র মোকাবেলা করে দলকে টিকিয়ে রেখেছে, শক্তিশালী করেছে। তিনি আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে সেগুলো বেশি বেশি করে প্রচার করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের পরিচালনা সভায় বক্তব্য রাখেন জয়নাল আবেদীন, আশিষ তালুকদার, মাঈনুদ্দিন চৌধুরী, মহি উদ্দিন মহি, মোহাম্মদ নাজিম উদ্দিন, আবুল হোসেন মাখন চৌধুরী, আব্দুল মালেক, সৈয়দ তালুকদার, আলী ওসমান, এরশাদুর রহমান, কুতুব উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












