তিশার বিরুদ্ধে শিল্পী সংঘে অভিযোগ দিলেন অথৈ

| শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

ছোট পর্দার শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশএ অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ দিয়েছেন অভিনেত্রী সামিয়া অথৈ। বুধবার সন্ধ্যায় সংগঠনটির কাছে লিখিত অভিযোগ জমা দেন তিনি। সামিয়া অথৈ বলেন, ‘গতকাল শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশে আমি লিখিত অভিযোগ গিয়েছে। বিষয়টি এখন তারাই দেখবে। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছি আমি তার বিচার চেয়েছি।’ খবর বাংলানিউজের। অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে এই সপ্তাহে কার্যনির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা করা হবে। দুই পক্ষের বক্তব্য শুনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে গত মঙ্গলবার বিকেলে ফেসবুক লাইভে এসে সামিয়া অথৈ অভিযোগ করেন, মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’ নামের একটি নাটকের শুটিং চলাকালে তাকে চড় মেরেছেন তানজিন তিশা। অথৈ বলেন, সিনের মধ্যেই আমাকে চড় মেরে গাল ফুলিয়ে দিয়েছেন। এমনকি আমার চোখও ফুলে গেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন তানজিন তিশা। তার দাবি, দৃশ্যের প্রয়োজনেই চড়টি মারা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউত্তর কোরিয়ার কাছে বড় ব্যবধানে হারলো আফঈদারা
পরবর্তী নিবন্ধশাহরুখের ‘কিং’-এ বলিউডের ৭০ শতাংশ তারকা!