তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১৬

| শনিবার , ২৪ অক্টোবর, ২০২৬ at ৮:২২ পূর্বাহ্ণ

চীনের দুর্গম তিব্বত অঞ্চলে বৃহস্পতিবার ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের নাগকু থেকে প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব–উত্তর–পূর্বে একটি পার্বত্য এলাকায়। আঞ্চলিক রাজধানী লাসা থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর–পূর্বে। খবর বিডিনিউজের।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ৪৬ জন আহত হয়েছেন।

তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। এ ছাড়া ৩৩৯টি বাড়ি ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজে সহায়তার জন্য ৩০০ জনের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ভূমিকম্পের সময় রেস্তোরাঁ থেকে কর্মীদের দৌড়ে বেরিয়ে আসা এবং সুপারমার্কেটের তাক থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রেম ও অভিমান নিয়ে অপূর্ব-নিহার ‘ভালো আছো তো?’
পরবর্তী নিবন্ধপাকিস্তানে ভূমিধসে মহাসড়ক বন্ধ