তিন ফরম্যাটে সহ-অধিনায়ক হলেন শান্ত-মিরাজ-সাইফ

| বুধবার , ১৯ নভেম্বর, ২০২৫ at ১১:৩৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটেই নতুন সহঅধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে বোর্ড। টেস্ট দলে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এই জুটিকেই নেতৃত্বে রাখছে বিসিবি। ওয়ানডেতে পরিস্থিতি ঠিক উল্টো। বর্তমানে এই ফরম্যাটে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তার সহকারী করা হয়েছে শান্তকে। এর আগে ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন শান্তই, এবার মিরাজের ডেপুটি হয়ে ফিরলেন তিনি। টিটোয়েন্টিতে এসেছে নতুন চমক। আগামী টিটোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন লিটন দাস। আর তার সহঅধিনায়ক হিসেবে জায়গা পেয়েছেন ফর্মে থাকা সাইফ হাসান। এশিয়া কাপ থেকে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কাড়া সাইফকে এবার বড় দায়িত্ব দিল বিসিবি।

পূর্ববর্তী নিবন্ধজার্মানিকে হারিয়ে দ্বিতীয় জয় পেল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধবয়সভিত্তিক ক্রিকেট খেলোয়াড়দের জ্ঞাতার্থে