তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

রাঙ্গুনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:১৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খন্দকার ফারজান নাজনীন সেতু এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সহায়তা করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং বিভিন্ন অনিয়ম করার বিষয়টি প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় দায়ের করা তিনটি মামলায় তিন প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে তিনদিনে আরো ২০৫ জন ডেঙ্গু আক্রান্ত
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ৩১ সেগুন কাঠের গুঁড়ি জব্দ, গ্রেপ্তার ১