তিন থানার ওসিসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) মোট ৭ জন ইন্সপেক্টর পদে রদবদল করা হয়েছে। গতকাল বুধবার সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়েছে।
আদেশ অনুযায়ী, পাঁচলাইশ থানার বর্তমান ওসি মোহাম্মদ আব্দুল করিমকে বায়েজিদ বোস্তামী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, বায়েজিদ বোস্তামী থানার বর্তমান ওসি মোহাম্মদ জাহেদুল কবিরকে বদলি করা হয়েছে সিএমপির বিশেষ শাখা সিটিএসবিতে। খুলশী থানার ওসি মোহাম্মদ জাহেদুল ইসলামকে পাঁচলাইশ থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে এবং সিএমপি পুলিশ লাইন্স থেকে মোহাম্মদ আরিফুর রহমানকে খুলশী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
সিএমপি পুলিশ লাইন্স থেকে মোহাম্মদ জামির হোসেন জিয়াকে ডিবি–উত্তর বিভাগে এবং জসিম উদ্দিনকে ডিবি–দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে। এছাড়া শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক সাইফুর রহমানকে টিআই হিসেবে সিটি গেট ট্রাফিক বিভাগে বদলি করা হয়েছে।












