তায়কোয়ানডো প্রতিযোগিতায় অজয় ফিজিক্যাল কারাতে স্কুলের সাফল্য

| বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

তৃতীয় আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতা গত ৩০৩১ মার্চ চট্টগ্রাম এল,জি আর ডি ভবনে অনুষ্ঠিত হয়। এতে অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজের ৩৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করে ৩৮ জনই পদক পায়। তারা ১০ টি স্বর্ণ, ১০ টি রৌপ্য ১৮ টি তাম্যপদক পেয়ে রানারআপ হয়। এতে প্রধান টিম কোচের দায়িত্ব পালন করেন অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজের প্রধান প্রশিক্ষক সিহান অধ্যক্ষ অজয় দে। স্বর্ণপদক প্রাপ্তরা হলেন দিয়া দে আঁখি, সাবিহা, আদিবা, তৃষা দাশ, নিশা দাশ, চৈতী সেন, পরমজিত ঘোষ, দেবদিব বিশ্বাস, মঈনুল, মোস্তাকিমস্বর্ণপদক। রৌপ্যপদক বিজয়ীরা হলেন আলিয়া, অদ্রিমিয়াম, তৃষা দাশ, রাইসা নূরী, পূর্বা ধর, ঈশা সরকার, যথার্থ নন্দী, মো. জুবায়ের, সালাউদ্দিন, মো. হিসাম। তাম্রপদক বিজয়ীরা হলেনঅর্প তালুকদার, মেহেদী হাসান, হাসিব, কাওছার, স্বস্তিকা, অরিত্র, রাশি, অপর্ণা সেন, সরস্বতী, ঐশী, আকর্সা, নওশিন, বর্ষা নাথ, সুমিত্র বড়ুয়া, আরাফাত, তিশা সরকার, পার্বত, রুশা, দীপ্ত, প্রিন্স। খেলায় সার্বিকভাবে সহযোগিতা করেননেজাম উদ্দিন, অরুপ রায়, চন্দন বিশ্বাস, ইন্দ্রজিৎ ঘোষ, তৌহিদ হায়দার, অধ্যাপক রুপন ধর, মো. হাশেম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
পরবর্তী নিবন্ধপাইওনিয়ার ফুটবলে ইয়াং ও রাইজিং স্টার একাডেমির জয়