মাঝির ঘাট রোড মরহুম মোঃ লাল মিয়া সওদাগর বাড়ি নিবাসী আবদুল মান্নানের মেজ মেয়ে মোছাম্মৎ তাহিনা মান্নান রাইসা মাত্র ২১ বছর বয়সে গত ৫ নভেম্বর দুপুর সাড়ে বারোটায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি বাবা–মা, ৩ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নামাজে জানাজা শেষে চৈতন্য গলি কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাঝির ঘাট সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি নুর মোহাম্মদ, মাদার বাড়ি উদয়ন সংঘের সাধারণ সম্পাদক হাজী নূরুল আমিন, মাদারবাড়ি মুক্ত কন্ঠ ক্লাবের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ। প্রেস বিজ্ঞপ্তি।












