তাসফিয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং আলোচিত তাসফিয়া হত্যা মামলার পলাতক আসামি ইমতিয়াজ সুলতান ইকরামকে গ্রেপ্তার করেছে র‌্যাব৭। গতকাল মঙ্গলবার অভিযানে তার সহযোগী আবুল কামাল আজাদকেও গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

র‌্যাব৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্‌ফর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই শীর্ষ সন্ত্রাসী ও তার সহযোগীকে বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ গ্রেপ্তার করা হয়। এই অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বুধবার বেলা ১১টায় নগরীর চান্দগাঁও (বহদ্দারহাট) এলাকায় র‌্যাব৭ এর মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। ব্রিফিংয়ে র‌্যাব৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান ঘটনার বিস্তারিত তুলে ধরবেন।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে প্রজেক্ট অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম চালু
পরবর্তী নিবন্ধধলই হাধুরখীল হাফেজিয়া এতিমখানায় হেফজ সমাপ্তকারীদের দস্তারে ফজিলত