তারেক রহমান জনগণের সঙ্গে করা সব অঙ্গীকার পূরণ করার পথে আছেন

শহীদ জিয়া স্মৃতি সংসদের সভায় বক্কর

| বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৯:১২ পূর্বাহ্ণ

 

নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সঙ্গে করা নির্বাচন পূর্ব অঙ্গীকার পূরণ করবার পথে চলছেন। প্রতিশ্রুতির অংশ হিসেবে ইতোমধ্যে সারা দেশের ১৪ ইউনিয়নে প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড হচ্ছে শক্তি। এই কার্ডটা আপনাকে সেই ক্ষমতা দেবে যে ক্ষমতা দিয়ে আপনারা সবার সামনে দাঁড়াতে পারবেন। আপনারা হতাশ হবেন না। সে কার্ড পেলআমি কেন পেলাম না, এটা ভাববেন না। সবাই ফ্যামিলি কার্ড পাবেন, শুধু একটু ধৈর্য ধরতে হবে।

তিনি গতকাল বিকেলে নগরের পাঁচলাইশ চালিতাতলী বাজার মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চালিতাতলী উকিলের জামে মসজিদের ইমাম মাওলানা শামসুল হুদা আলকাদেরী।

পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক মোহাম্মদ তৈয়বের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইউনুছ বক্সের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, সাবেক সদস্য মোহাম্মদ আবদুর রহিম, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ ইলিয়াছ, এস এম আবুল কালাম আবু, জাহাঙ্গীর আলম মাস্টার, মাহবুবুল আলম, মোরশেদুল আলম, হাজী মোহাম্মদ আলম, আশরাফ মিয়া সওদাগর, লিয়াকত আলী জসিম, জানে আলম সোহেল, মোহাম্মদ জসিম উদ্দিন, সিরাজুদ্দৌলাহ চৌধুরী, জসিম উদ্দিন, রোখসানা বেগম মাধু, নাসিমা আলম। উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, নাজিম উদ্দীন হিরু, মো. তানজিম, ইসমাইল মির্জা, আফরোজা আকতার বিথী ও এডভোকেট জাহেদুল আলম। ( প্রেস বিজ্ঞপ্তি)

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেনারেল হাসপাতালে ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সদস্যদের আর্থিক প্রণোদনা প্রদান