তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী

রাঙ্গুনিয়ায় হুমাম কাদের চৌধুরী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:২৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার নতুন প্রজন্মের তরুণদের মুখোমুখি হয়েছেন চট্টগ্রাম৭ আসনের বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী। তিনি এক প্রশ্নের জবাবে বলেছেন, আমি এমপি হই, না হই। আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত বুধবার রাত ৮টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার কাদের নগরের হুমাম কাদের চৌধুরীর নিজস্ব অডিটোরিয়ামে এ প্রশ্ন পর্ব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের কর্মী, গণমাধ্যমকর্মী ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। এ সময় হুমাম কাদের চৌধুরী বলেন, এখানে যারা উপস্থিত হয়েছেন তারা আগামী দিনের ভবিষ্যৎ। আপনারাই আগামীর বাংলাদেশ। আপনাদের মাধ্যমেই জুলাই আন্দোলন সফল হয়েছে। আগামীর রাঙ্গুনিয়া তৈরিতে আপনাদের পরামর্শ ও সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষায় যা যা করার প্রয়োজন সব ধরনের কাজ করতে আমি প্রস্তুত। ১২ তারিখ নির্বাচন ১৩ তারিখ বৈধ হোক আর অবৈধ হোক সব ধরনের বালু উত্তোলন বন্ধ হবে।

পূর্ববর্তী নিবন্ধউন্নত ও শান্তিময় ফটিকছড়ি গড়তে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে
পরবর্তী নিবন্ধজামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের জায়েজ হবে না : হেফাজত আমির