‘তারুণ্যের ভোট ধানের শীষেই হোক’-স্লোগানে পটিয়ার বাহুলীতে গণসংযোগ

| বুধবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:১৯ অপরাহ্ণ

‘তারুণ্যের ভোট ধানের শীষেই হোক’-স্লোগানে পটিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড বাহুলীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এনামুল হক এনামের ছোট ছেলে আশরাফুল হক আবিদের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবছারুল হক, সাবেক সাধারণ সম্পাদক মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও পটিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মুহাম্মদ কামাল উদ্দিন, ইশতিয়াক আহমেদ মিমু, সেন্টার কমিটির আহবায়ক নাসিদ, সদস্য সচিব নুরুল আলম, যুগ্ম আহবায়ক মুছা, পৌরসভা যুবনেতা এস.এম রিপন, বিএনপি নেতা মেম্বার কামাল, তৈয়ব, জাফর, টিফু, দিদার, কাজী মুজিব, হাবিব, মঈন উদ্দিন, ব্যাংকার সুমন, রানা, ইন্জিনিয়ার মুক্তা, যুবদল নেতা নাজিম, রবিন, ওসমান, পারভেজ, জাবেদ, আশরাফ, ফাহিম, জিপু, সৌরভ ও রোকন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীদের সকল প্রতিবন্ধকতা দূর করা হবে
পরবর্তী নিবন্ধজাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে বাঁশখালীতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত