তারা আছে

আশফাকুর রহমান বিপ্লব | সোমবার , ৩০ মার্চ, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

প্রশান্ত নিঃশব্দ অতলান্তিক

নিস্তব্ধ দিবারাতির আলো

সূর্যাস্ত বা সূর্যোদয়ের

পূর্ণিমা বা অমাবস্যার

বৃষ্টি বা কনকনে ঠান্ডা

ভূমিকম্প বা বন্যার

কোন যায় আসে না।

স্বনির্ভর পাখির গুঞ্জনে

কাক ডাকা ভোরে

ঘুম থেকে উঠার

তাড়া নেই

তারা নেই

তাড়া নেই।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতার উৎসব
পরবর্তী নিবন্ধমায়েদের মানসিক স্বাস্থ্যের যত্ন