বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর তাঁতীদলের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরের লাভলেইনস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর তাঁতীদলের আহ্বায়ক মোঃ সেলিম হাফেজের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মুরাদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহব্বায়ক মোঃ আবু সুফিয়ান। তিনি বলেন, বিএনপিকে জয়ী করতে চট্টগ্রাম মহানগর তাঁতীদল গণমানুষের অক্লান্ত পরিশ্রম করেছে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় তাঁতীদল ও আহ্বায়ক চট্টগ্রাম উত্তর জেলা তাঁতী দলের যুগ্ম আহব্বায়ক মোহাম্মদ ছিদ্দিক, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহব্বায়ক মোঃ শওকত আজম খাজা।
আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর হোসেন রমজান, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মালেক, শাহ আলম, আবুল কাশেম, জাহিদ আনসারি, মোঃ কবির হোসেন, আনোয়ার জাহাঙ্গীর, ফরিদুল আলম গুড্ডু, সাবেক সহ ক্রিয়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান বুলু, ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, নুর হোসেন, রাহুল ধরসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের তাঁতীদলের আহবায়ক, সদস্য সচিবসহ তাঁতীদলের সর্বস্তরের কর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।












