তরুণদের সাথে নিয়ে বিশ্বমানের চট্টগ্রাম গড়বো : সাঈদ আল নোমান

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রামকে একটি আধুনিক, বাসযোগ্য ও বিশ্বমানের নগরীতে রূপান্তর করতে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম১০ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট সমাজকর্মী সাঈদ আল নোমান।

তিনি বলেন, তরুণরাই আগামী দিনের নেতৃত্ব। তাদের মেধা, উদ্ভাবনী শক্তি ও দেশপ্রেমকে কাজে লাগাতে পারলেই চট্টগ্রাম হবে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও উন্নত একটি শহর। আমি রাজনীতি করছি শুধু ক্ষমতার জন্য নয়, আগামীর প্রজন্মের জন্য একটি সুন্দর চট্টগ্রাম গড়ার লক্ষ্যে। সাঈদ আল নোমান বলেন, চট্টগ্রামের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তরুণদের ভাবনা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের নিয়ে তিনি একটি সমন্বিত উন্নয়ন প্ল্যাটফর্ম গড়ে তুলতে চান, যেখানে তাদের মতামত সরাসরি বাস্তবায়নের সুযোগ থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে সন্ত্রাসীদের আস্তানা থেকে অস্ত্র উদ্ধার
পরবর্তী নিবন্ধযমুনা অয়েল কোম্পানির বিশেষ সাধারণ সভা