ঢেমশা কৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব কাল থেকে শুরু

| মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

 

সাতকানিয়ার উত্তর ঢেমশা শ্রীশ্রী কৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী ও সার্বজনীন ৪৫তম মহোৎসব তিনদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে অকাল বুধবার (১১ মার্চ) থেকে শুরু হবে। কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছেঊষাকীর্ত্তন, রাধাকৃষ্ণ ও শিবপূজা, ঠাকুরের রাজভোগ, ধর্ম সম্মেলন, সঙ্গীতাঞ্জলি, ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন, মহাপ্রসাদ আস্বাদন। ধর্মসম্মেলনে প্রধান অতিথি থাকবেন ইয়ংওয়ান লিমিটেডের পরিচালক সব্যসাচী চৌধুরী লিটন। অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি অমল কান্তি দাশ ও সাধারণ সম্পাদক অরুন কান্তি মল্লিক এবং কৃষ্ণ মন্দির পরিচালনা পরিষদের সভাপতি যীশু চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রভাত কুমার দাশ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসম্মিলিতভাবে আমরা সমপ্রীতির দেশ গড়তে চাই
পরবর্তী নিবন্ধসিকদারপাড়া ছলিমুল উলুম এতিমখানায় প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ