ঢাকায় ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ

| সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নির্যাতননিপীড়নের অভিযোগে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ডেকেছে ১১ দলীয় জোট। আজ সোমবার বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম উত্তর ফটকে এই সমাবেশ শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গতকাল রোববার সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনের সই রয়েছে। খবর বিডিনিউজের।

এতে বলা হয়, জামায়াতের আমির শফিকুর রহমানসহ জোটের শীর্ষস্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। ২৯৯ আসনে ভোট হলেও ফলাফল দেওয়া হয়েছে ২৯৭টির। এর মধ্যে ৭৭টি আসনে বিজয়ী হয়েছে জামায়াত জোট। শরিকদের মধ্যে জামায়াতে ইসলামী পেয়েছে তাদের ইতিহাসের সর্বোচ্চ ৬৮টি আসন। জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের হাত ধরে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন পেয়েছে ৬টি। বাংলাদেশ খেলাফত মজলিস ২টি ও খেলাফত মজলিস পেয়েছে ১ আসন। ভোটের পর হামলাসহিংসতার পাশাপাশি কারচুপির অভিযোগও তুলেছে ১১ দলীয় জোট। ৩০টি আসন নিয়ে আইনি লড়াইয়ে নামার ঘোষণাও এসেছে জোটের তরফে।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জুজখোলা পল্লী উন্নয়ন যবু সংঘের তারকব্রহ্ম মহানামযজ্ঞ ২০ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধজনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-চট্টগ্রাম ঠিকাদার কল্যাণ সমিতির সভা