ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘সু-স্বাস্থ্য’কার্যক্রমের উদ্বোধন করলেন মেয়র

| রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৭:৪২ পূর্বাহ্ণ

মানসম্মত স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘ডেভ কেয়ার ফাউন্ডেশন’র উদ্যোগে ‘সুস্বাস্থ্য: সেবা নিন, সুস্থ থাকুন’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার ও.আর. নিজাম রোডস্থ চট্টগ্রাম হেলথ পয়েন্ট হাসপাতাল সংলগ্ন কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক এম এ ফয়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, ডা.সেখ ফজলে রাব্বি, ডা. . রমিজ উদ্দিন চৌধুরী এবং ডা. খুরশিদ জামিল চৌধুরী। আয়োজকরা জানান, ‘সুস্বাস্থ্য’ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

প্রধান অতিথি বলেন,নগরবাসীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া একটি বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। ডেভ কেয়ার ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সময়োপযোগী।

তিনি বলেন, চট্টগ্রামকে একটি সুস্থ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলস কাজ করে যাচ্ছে। তবে এ লক্ষ্য বাস্তবায়নে নাগরিকদের সচেতনতা এবং সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারিবেসরকারি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের জাহাজভাঙ্গা শিল্পকে বৈশ্বিক মানে উন্নীতকরণের আশাবাদ
পরবর্তী নিবন্ধসিজেকেএস ক্লাব সমিতির ১ম বর্ষপূর্তিতে অনুষ্ঠান ১৬ এপ্রিল