ডেঙ্গু সচেতনতায় পাঠানটুলিতে যুব ব্রিগেডের প্রচারণা

| রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

জনসম্পৃক্ত কর্মসূচি গ্রহণ করার মধ্য দিয়ে ডেঙ্গুর প্রার্দুভাব কমিয়ে আনা সম্ভব। এছাড়া শুধু জরিমানা নির্ভরতা নয়, পরিচ্ছন্নতাসহ স্বাস্থ্যবিধি মানাতে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করার মধ্য দিয়ে মানুষকে সচেতন না করতে পারলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে।

গত ১ সেপ্টেম্বর নগরীর ২৮ নং পাঠানটুলি ওয়ার্ডে যুব ব্রিগেড চট্টগ্রামের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার অভিযানে বক্তারা এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম মোস্তফা কামাল টিপু, ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মাহমুদ ইদ্রিস, শ্রমিক লীগ সভাপতি মো. পারভেজ, নোটন বড়ুয়া, মাহমুদ তাজুল, যুব ব্রিগেড চট্টগ্রামের প্রধান সমন্বয়ক ডা. মোহাম্মদ মহসিন, সদস্য সচিব খোকন মিয়া, কর্মসূচি সমন্বয়ক সঞ্জয় বড়ুয়া, সদস্য ফেরদৌস আল মাহমুদ ও মো. ফারুক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু ছিলেন জনগণের নেতা দুঃখী মানুষের পরম বন্ধু
পরবর্তী নিবন্ধআমিরাতে বিদ্যুৎস্পৃষ্টে রাউজান প্রবাসীর মৃত্যু