ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙামাটি চ্যাম্পিয়ন

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাঙামাটি উপজেলা সদর। গতকাল ৭ এপ্রিল মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা টাইব্রেকারে কাপ্তাই উপজেলা সদরকে হারিয়ে দেয়। দু’দলের নির্ধারিত সময়ের এ খেলা ১১ গোলে ড্র হয়। পরে ফলাফল নির্ধারণে সরাসরি টাইব্রেকার অনুষ্ঠিত হয়। টাইব্রেকারে রাঙামাটি সদর উপজেলা ৫৪ গোলে কাপ্তাই উপজেলাকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন বিটুরাজ বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর জোনের অধিনায়ন লেঃ কর্নেল মো. একরামুল রাহত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, রাঙামাটি পৌরসভার প্রাক্তন মেয়র সাইফুল ইসলাম ভুট্টু, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধপরবর্তী বিসিবি নির্বাচনে কি অংশ নিতে পারবেন তামিম?
পরবর্তী নিবন্ধবিসিবি নির্বাচনে যেসব ‘অনিয়ম’ খুঁজে পেয়েছে এনএসসির কমিটি