ডিসি গোল্ডকাপ ফুটবলে কাপ্তাই উপজেলার জয়

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কাপ্তাই উপজেলা জয়লাভ করেছে। গতকাল ১ এপ্রিল মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কাপ্তাই উপজেলা ২১ গোলে বাঘাইছড়ি উপজেলাকে পরাজিত করে। খেলার প্রথমার্ধের ১০ মিনিটে ওয়াকিলের দেওয়া গোলে বাঘাইছড়ি উপজেলা ১০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে কাপ্তাই উপজেলার পক্ষে পর পর দুটি গোল করেন মারুফ এবং মংহাই মারমা ()। আগামীকাল ৩ এপ্রিল শুক্রবার কাপ্তাই উপজেলা রাজস্থলী উপজেলার মোকাবেলা করবে। খেলা পরিচালনা করেন রেফারী আশরাফুজ্জামান টিটু।

পূর্ববর্তী নিবন্ধইচ্ছে করে ধরিয়ে দেয় আগুন, জ্বলে পাহাড়ের পর পাহাড়
পরবর্তী নিবন্ধসাউথ এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টনে বাংলাদেশ দলের ম্যানেজার জাবেদ