ডিসির সাথে দক্ষিণ কাট্টলী মহাতীর্থ বারুণী স্নান পরিচালনা পরিষদের মতবিনিময় সভা

| সোমবার , ২ মার্চ, ২০২৬ at ১১:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সাথে দক্ষিণ কাট্টলী সার্বজনীন মহাতীর্থ বারুণী স্নান পরিচালনা পরিষদের মতবিনিময় সভা গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আসন্ন আগামী ১৭ মার্চ মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে দক্ষিণ কাট্টলী রাণী রাসমণি ঘাটে বারুণী স্নান উৎসব উপলক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিষদ নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে বারুণী স্নান উৎসবের দিনব্যাপী কর্মসূচি তুলে ধরেন এবং উৎসবে সার্বিক সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক কাট্টলীর রাণী রাসমণি ঘাটে সনাতন ধর্মাবলম্বীদের এই বৃহৎ বারুণী স্নান উৎসবে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরিষদের সভাপতি সদানন্দ ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল কান্তি নাথের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহসভাপতি সুনিল বরণ দাশ, কার্যকরি উপদেষ্টা বাবুল দেবনাথ ও ডা. ননী গোপাল দাশ, সাবেক সভাপতি সুভাষ চন্দ্র ধর, রাজীব ধর (তমাল), প্রকৌশলী সীতানাথ ভৌমিক, সুকান্ত ধর, ডা. বিজন কান্তি নাথ, সমর কান্তি দাশ, টিটু চৌধুরী, রনজিত নাথ, খেলন সরদার, লিটন চন্দ্র দাশ, অলকেন্দু খাস্তগীর, অজিত কুমার দেবনাথ, বাবলু দেবনাথ, সমীরণ দাশ, শিমুল পাল, উদয়ন কান্তি নাথ, প্রকৌশলী উজ্জ্বল মজুমদার, জুয়েল দেবনাথ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিবিইউএফটিতে স্প্রিং সেমিস্টারের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধমা খাদিজা (রাঃ)’র ত্যাগ ইসলাম প্রতিষ্ঠার সহায়ক ছিল