১০ম গ্রেডভুক্ত উপ–সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে মানববন্ধন গত ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আইডিইবি কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহবায়ক আব্দুল্লা টিটু। সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রকৌশলী রহিম উল্লাহ সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী এস এম তারেক পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আইডিইবি চট্টগ্রাম জেলার আহ্বায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সদস্য সচিব করিম উদ্দীন। উপস্থিত ছিলেন বিভিন্ন সার্ভিস এসোসিয়েশন প্রতিনিধি ও বিভিন্ন পলিটেকনিক ছাত্র প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার যখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে, তখন এই সরকারের ভিতর লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সরকারের কিছু অনুসারী নির্বাচনকে বানচাল করার লক্ষ্য নতুন একটা প্রস্তাবনা পেশ করে পরিবেশকে অস্থিতিশীল করতে চায়, না হলে যে কোটা বিরুদ্ধে ছাত্র জনতা আন্দোলন করেছে এবং ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে সেখানে নতুনভাবে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বরাদ্দকৃত ১০ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারিংদেরকে ৩৩% কোটার প্রস্তাব করতে পারে। সভায় বক্তারা হুশিয়ারি প্রদান করে বলেন, এই প্রস্তাবনা প্রত্যাহার করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। প্রেস বিজ্ঞপ্তি।












