সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক হোমিওপ্যাথিকে বিকল্প চিকিৎসা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আগামীর স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিকল্প চিকিৎসা পদ্ধতিকে মোক্ষম হাতিয়ার মনে করা হচ্ছে।
তিনি গতকাল শনিবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের চিকিৎসক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ডা. সেখ সাবির উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চসিক শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশনের সহ–সভাপতি ডা. সালেহ আহমেদ সুলেমান, সহ–সভাপতি ডা. আতাহার আলী, হাফেজ মুহাম্মদ আমান উল্লাহ্ প্রমুখ। অনুষ্ঠান উদ্বোধন করেন এসোসিসেয়েশনের কেন্দ্রীয় সভাপতি ডা. আ ন ম বদরউদ্দিন। অনুষ্ঠানে ৬ জন চিকিৎসক মরহুম ডা. মাওলানা হাবীবুল্লাহ, মরহুম ডা. আবদুল করিম, মরহুম ডা. মুহাম্মদ ইয়াকুব, মরহুম ডা. আবদুল হালিম, মরহুম মাওলানা ছলিমউল্লাহ ও মরহুম ডা. কামাল উদ্দিন আহমদকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া ডা. সালেহ আহমেদ সুলেমান, ডা. মুহাম্মদ আতাহার আলী, ডা. শেখ সাবির উদ্দিন আহমাদ, ডা. জামালউদ্দিন আহম্মেদ, ডা. গিয়াস উদ্দিন আহমদ (মঞ্জু), ডা. কাজী আবু জাফর মো. রফিক উদ্দিন, অধ্যক্ষ ডা. সাইফুল ইসলাম, অধ্যক্ষ ডা. মুহাম্মদ আব্দুল্লাহ, ডা. বেলায়েত হোসেন, অধ্যক্ষ ডা. আবুল কাশেম, ডা. মো. শহীদুল হক, ডা. আশুতোষ নাথ, ডা. গোপাল ভট্টাচার্য, ডা. মো. গোলাম হোসেন, ডা. মো. সারওয়ার কামাল উদ্দিন, ডা. এম ফারুক আহমদ, অধ্যক্ষ ডা. মোহাম্মদ আমিন, অধ্যাপক ডা. এনামুল হক চৌধুরী, লায়ন ডা. শহিদুল ইসলাম, ডা. প্রবীর কান্তি পাল, ডা. পরেশ চক্রবর্তী, ডা. ভজন কুমার তলাপাত্রকে হ্যানিম্যান পদকে ভূষিত করা হয়।
এ উপলক্ষে সংবর্ধনা স্মারক প্রকাশিত হয়। স্মারক উন্মোচন করেন প্রধান অতিথি ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হাফেজ মুহাম্মদ আমান উল্লাহ্ চকরিয়া সিকদারপাড়ায় নিজের প্রতিষ্ঠিত শিক্ষা কমপ্লেক্সে একটি হোমিও দাতব্য চিকিৎসালয় চালু করার ঘোষণা দেন। প্রেস বিজ্ঞপ্তি।











