ডা. ফজলুল-হাজেরা ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী

| বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

ডা. ফজলুলহাজেরা ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ সরওয়ার আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া ও সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক তাহমিনা বেগম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির ছাত্রী সাদিয়া সুষ্মিতা। অতিথিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন গভর্ণিং বডির সদস্য এডভোকেট মাহফুজুর রহমান মিল্লাত, মেজর (অব🙂 .কে.এম সামসুদ্দিন, অভিভাবক সদস্য শফিকুল ইসলাম চিশতী, শিক্ষা বোর্ডের সেকশন অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি মেজর মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরী কলেজের স্বপ্নদ্রষ্টা ডা. ফজলুল আমীন ও ভূমি দাতা মোছাম্মৎ হাজেরা খাতুন এবং প্রতিষ্ঠাতা ডা. মো. আফছারুল আমীনের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে আত্মার মাগফেরাত কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধরমজানে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান এমপি আবু সুফিয়ানের
পরবর্তী নিবন্ধপ্রধান নির্বাচক হতে বিসিবির প্রস্তাব পেয়েছেন হাবিবুল বাশার