ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অধ্যক্ষ মেজর মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। দিবসটি উপলক্ষে প্রথম পর্যায়ে অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, ছাত্র ছাত্রী ও কর্মকর্তা– কর্মচারীদের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর, আলোচনা সভার শুরুতে বক্তব্য দেন, ক্রীড়া ও সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক তাহমিনা বেগম। শিক্ষকদের পক্ষ থেকে আরও বক্তব্য দেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ আসলাম রেজা, কবিতা আবৃত্তি করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা পারভীন, অর্থনীতি বিভাগের প্রভাষক পপি সাহা। ছাত্র–ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য দেন, মাসুমা আক্তার, আসাদুজ্জামান নূর এবং জিয়াউর রহমান জিহাদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাদশ শ্রেণির ছাত্রী সাদিয়া সুস্মিতা ও সুরাইয়া আক্তার। অনুষ্ঠানে শহীদ দিবস উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











