ডা. ফজলুল হাজেরা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত মঙ্গলবার কলেজ মাঠে উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠাতা সদস্য মো. মোরশেদুল আমীন প্রধান অতিথি হিসেবে পায়রা ওড়ানোর মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মেজর মোহাম্মদ কলিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিল্লাত, অভিভাবক সদস্য মো. শফিকুল আলম চিশতী, আহ্বায়ক সহকারী অধ্যাপক তাহমিনা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন প্রভাষক মো. আসলাম রেজা। প্রেস বিজ্ঞপ্তি।









