ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজের স্বপ্নদ্রষ্টা সমাজসেবক ডা. ফজলুল আমীনের ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে অধ্যক্ষ মেজর মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। অফিস সহায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। স্বাগত বক্তব্য দেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আয়েশা পারভীন চৌধুরী। শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে বক্তব্য দেন, ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ শহীদুল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক হাসনা বানু ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আব্দুল জলিল। সঞ্চালনায় ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ আসলাম রেজা। ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ নূরুল্লাহর পরিচালনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে স্মরণসভা শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।












