ডা. নজরুল ইসলাম চৌধুরী

| বৃহস্পতিবার , ২৯ এপ্রিল, ২০২১ at ৮:০২ পূর্বাহ্ণ

পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলাম চৌধুরী গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় লালখান বাজারস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে… রাজেউন)। মরহুমের প্রথম নামাযে জানাযা আজ বাদে ফজর লালখান বাজার মসজিদে এবং দ্বিতীয় নামাযে জানাজা বাদে জোহর তাঁর গ্রামের বাড়ি বাঁশখালীর রায়ছটায় অনুষ্ঠিত হবে। পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজ গভর্নিং বডি ও শিক্ষক পরিষদ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজয় গোপাল
পরবর্তী নিবন্ধসাবেক কাউন্সিলর দোস্ত মোহাম্মদের ইন্তেকাল