চন্দনাইশ পাঠানদন্ডী সূচিয়া নিবাসী ডা. আজিজুর রহমান হোমিওপ্যাথিক কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ডা.কৃষ্ণ চৈতন্য চৌধুরী (৯৭) গত ৫ ফেব্রুয়ারি সকালে বার্ধক্য জনিত কারণে নগরীর দেওয়ানবাজারস্থ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডা. চৌধুরী চট্টগ্রামে ডা. আজিজুর রহমান কিন্ডার গার্টেন স্কুল প্রতিষ্ঠা করেন। ঐদিন চট্টগ্রাম শহরস্থ বলুয়ারদিঘি মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি ১ পুত্র, আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। প্রেস বিজ্ঞপ্তি।











