সাবেক মন্ত্রী মেয়র ও রাষ্ট্রদূত বিএনপি’র ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন এর সহধর্মিণী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি’র মাতা সমাজসেবক বেগম ডালিয়া নাজনীন নাছিরের ২০ তম শাহাদাতবার্ষিকী গতকাল বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে নগরীর চট্টেশ্বরী রোডস্থ বাসভবন ডালিয়াকুঞ্জে বাদে যোহর খতমে কুরআন এবং বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে চট্টগ্রাম মহানগরীর ৪১টি ওয়ার্ড এবং জেলার বিভিন্ন উপজেলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ি, সাংবাদিক, আইনজীবী, শ্রমজীবী, নারী নেতৃত্ব, দলীয় নেতাকর্মীসহ নানান শ্রেণী পেশার শতশত মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় জামে মসজিদের খতিবের পরিচালনায় দোয়া মাহফিলে সৌদি আরবে সেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহাদাত বরণকারী বেগম ডালিয়া নাজনীন নাছির তার বড় কন্যা নুসরাত নাজনীন নাছির বড় বোন শামসুন্নাহার বেগমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সেই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকোসহ দলীয় নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাছির উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনসহ সুস্থতা, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ, সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান, সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিছ মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এডভোকেট আব্দুস সাত্তার, সাবেক সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, এডভোকেট এনামুল হক, জেলা বারের বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আল ফোরকান, চট্টগ্রাম মেট্টো পলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শাহ নেওয়াজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মিয়া মোহাম্মদ আরিফ, চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক, সৈয়দ আজম উদ্দিন, হারুন জামান, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, জামাল হোসেন, মুজিবুর রহমান চেয়ারম্যান, রেজাউল করিম নেছার, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা নেসার উদ্দীন বুলু, আলহাজ্ব জাকির হোসেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: শাহেদ, মহানগর বিএনপি নেতা ইকবাল চৌধুরী, জাফর আহমদ, মাহবুব রানা, সদস্য গাজী সিরাজ, সি.সহ–সভাপতি ইকবাল হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য কামরুল ইসলাম হোছাইনি, আমিনুল ইসলাম, মেহেদী হাসান সুজন, ফোজুল কবির ফজলু, মনসুর উদ্দিন, সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাউদ্দিন সোহেল, হাটহাজারী উপজেলা বিএনপি সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল আলম, হাটহাজারী উপজেলা বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক সেলিম চেয়ারম্যান, সদস্য আইয়ুব খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন হোসেন, জমির উদ্দিন নাহিদসহ চট্টগ্রাম মহানগর বিএনপি ও হাটহাজারী উপজেলা ও হাটহাজারী পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।]এ ছাড়াও মরহুমার পরিবার, আমাতুন নুর তালিমুল কুরআন মাদ্রাসা, ডালিয়া নুসরাত মেমোরিয়াল ট্রাস্ট, মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলসহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ব্যাপক কর্মসূচী পালন করে। প্রেস বিজ্ঞপ্তি।











