বাউবি শিক্ষার্থী কল্যাণ অরাজনৈতিক সংগঠন ‘ডাক দিয়ে যাই’ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে রেলওয়ে এম্পলয়িজ গার্লস হাই স্কুলে ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক পারভেজ খানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহ সমন্বয়কারী মুজিবুল হক, প্রধান অতিথি ছিলেন বাউবি চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক মো. আরেফ উল্লাহ, প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাউবি চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সানজিল খাঁন, এনায়েত বাজার মহিলা কলেজের শিক্ষক তাজুল ইসলাম, আব্দুল হাকিম, বিদ্যালয়ের শিক্ষক মাইনুদ্দিন মো. নুরুল ইসলাম, মাছুমা আক্তার, হুমায়রা আক্তার, আসাদুল হক, শিক্ষানুরাগী নুর হামজা, চট্টগ্রাম ১৪ নম্বর ওয়ার্ডের সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. রমজান আলী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সাকিল, অর্থ সম্পাদক সাদিয়া চৌধুরী, দপ্তর সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রুবেল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক তাহমিনা আক্তার, উচ্চতর প্রোগ্রাম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, বিএ/বিএসএস প্রোগ্রাম বিষয়ক সম্পাদক মেরাজ, আপ্যায়ন সম্পাদক মাইনুদ্দিন, সহ অর্থ সম্পাদক নয়ন সরকার, সহ দপ্তর সম্পাদক কাজল, সহ প্রচার সম্পাদক ফয়সাল, সহ আপ্যায়ন সম্পাদক মাসুম, সদস্য সাইফুল, সামিয়া, মাছুমা, মিশু, ও বাউবি বিভিন্ন স্টাডি সেন্টারের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন স্কুল কলেজের অফিস সহায়কদের ঈদ উপহার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











