ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

টেরিবাজার এলাকা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার কোতোয়ালী থানাধীন টেরিবাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের এই সদস্যদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন বিষয়টি স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলসাদ্দাম হোসেন (২৮), পিতা মৃত হাসমত আলী ভূঁইয়া; মো. মাসুদ (২৩), পিতা কবির হোসেন প্রকাশ মো. সাজ্জাদ হোসেন; মো. শাহাবুদ্দিন (৩৫), পিতা মৃত নুরুল হক; মো. ইব্রাহীম প্রকাশ রনি বিশ্বাস (৩৫), পিতা স্বপন বিশ্বাস এবং মো. ইসমাইল (২৬), পিতা মো. ইউসুফ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ১টি ৮ ইঞ্চি ছোরা, একটি ধারালো এন্টি কাটার, পলিথিনে মোড়ানো ৪ ইঞ্চি ১টি ছোরা উদ্ধার করা হয়। তাদেরকে পরবর্তীতে মামলার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআন্দরকিল্লায় স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫
পরবর্তী নিবন্ধযমুনা অয়েল সিবিএর সভাপতিসহ তিন শীর্ষ নেতা সাময়িক বরখাস্ত