ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুর্ধর্ষ ৭ ডাকাত গ্রেপ্তার

| বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:৫৪ অপরাহ্ণ

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ। তারা সবাই কোতোয়ালী, নিউ মার্কেট ও চট্টগ্রাম রেলস্টেশনের কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত বলে জানায় পুলিশ। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের রেলস্টেশন এলাকার ৭নং পার্কিয়ের একটি খোলা স্থানে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি বিভিন্ন সাইজের ছুরি উদ্ধার করা হয়। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলো আইয়ুব আলী, মো. বাবুল, মো. নীরব, মো. রনি, মো. বেলাল হোসেন, মো. রিপন ও মো. তারেক।

কোতোয়ালী থানার ওসি আফতাব আহমেদ জানান, অপরাধ নির্মূলের অংশ হিসেবে গোপন সংবাদের মাধ্যমে তথ্য পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালি থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় তিন মাদক কারবারিকে জনতার ধাওয়া, জালানো হলো দুই বাইক
পরবর্তী নিবন্ধবন্দর-পতেঙ্গা ও হালিশহরের প্রকৃত উন্নয়নে লাঙ্গনে ভোট চাই