ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ফ্যামিলি ডে উদযাপন

| মঙ্গলবার , ২০ ডিসেম্বর, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের অংশগ্রহণে গত ১৫ ডিসেম্বর চট্টগ্রামস্থ কারখানা প্রাঙ্গনে বার্ষিক ফ্যামিলি ডে উদ্‌যাপন করা হয়।

দিনব্যাপী উৎসবমুখর এই অনুষ্ঠানে শ্রমিক-কর্মচারী পরিবারের সদস্য ও কর্মকর্তাগণের অংশগ্রহণে কারখানা প্রাঙ্গনজুড়ে মহামিলন মেলায় পরিণত হয়।

উক্ত অনুষ্ঠানে ট্রান্সকম বেভারেজেস্‌ লিমিটেডে কর্মরত শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কোম্পানির সিনিয়র লিডারশিপ টিমের সদস্যগণ এবং প্ল্যান্টের ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে মিডিয়াকমের সাফল্য
পরবর্তী নিবন্ধচিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নির্বাচন ২০ ফেব্রুয়ারি