টোকাইয়ের শীত মো. দিদারুল ইসলাম | বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ শীত নেমেছে বাংলাদেশে বইছে হিমেল হাওয়া, রাতের বেলা কনকনে শীত কষ্ট বাইরে যাওয়া। শীতের হাওয়ায় জবুথবু উদাম গায়ের টোকাই, মা–বাবাহীন পথশিশু ডাকে সবাই দুখাই। মানবতার ফেরিওয়ালার ভাষণ দিয়েই শেষ! টোকাইয়ের শীত কাঁপনে হায়! কাঁপছে বাংলাদেশ।